ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেখক ম'র'হু'ম কাজী সিকান্দারের পরিবারের হাতে ফেনী সাহিত্য ফোরামের অনুদান হ'স্তা'ন্ত'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৭ ১৪:২২:১০
লেখক ম'র'হু'ম কাজী সিকান্দারের পরিবারের হাতে ফেনী সাহিত্য ফোরামের অনুদান হ'স্তা'ন্ত'র লেখক মরহুম কাজী সিকান্দারের পরিবারের হাতে ফেনী সাহিত্য ফোরামের অনুদান হস্তান্তর
ফেনী প্রতিনিধি

ফেনী সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে অনুদান হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রয়েল স্যালমনে এ উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেনী সাহিত্য ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া,

মাওলানা আব্দুর রাজ্জাক, শায়খ সালাউদ্দিন জাহাঙ্গীর, শর্শদি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত ও মুফতি মুহাম্মদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি আলাউদ্দিন নূরীসহ সংগঠনের সদস্য ও দায়িত্বশীলরা। অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ এবং শিশুদের হাতে সাইকেল ও বিভিন্ন খেলনা উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা মরহুম মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর কর্মময় জীবন, সাহিত্যচর্চা, গবেষণা ও সাংগঠনিক পথচলার বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। তাঁরা বলেন, তাঁর প্রয়াণে সাহিত্য ও সাংগঠনিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাঁর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে সাহিত্যচর্চা এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। ফেনী সাহিত্য ফোরামের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মুফতি কাজী

সিকান্দার (রহ.) দীর্ঘদিন সংগঠনের সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন ফেনী সাহিত্য ফোরামের অন্যতম রূপকার ও প্রতিষ্ঠাতা সভাপতি। একজন আলেম, লেখক, গবেষক ও সংগঠক হিসেবে সাহিত্যাঙ্গনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁর অকালপ্রয়াণে পরিবারটি গভীর শোকের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, মরহুমের অবদান ও আন্তরিকতার প্রতি ফেনী সাহিত্য ফোরাম কৃতজ্ঞ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী সাহিত্য ফোরাম মরহুমের পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ