জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অ'ব'রু'দ্ধ উপাচার্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়ন করে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা দেওয়ার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে টানা দ্বিতীয় দিনের মতো উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। রাতেও অবরুদ্ধ রয়েছেন উপাচার্য। সোমবার (১৬ নভেম্বর) ওই ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বাইরে কর্মরতরা পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস ‘লকডাউন’ ঘোষণা করেন।
এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অবস্থান করছিলেন এবং উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানউল্লাহসহ তার দপ্তরের কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এর আগে অবরোধ চলাকালে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর করা, পদোন্নতি এবং বিদ্যমান বেতন কাঠামো (পে-স্কেল) অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র বলছে, আপিল বিভাগের রায়ের বাইরে গিয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ বিশ্ববিদ্যালয়ের নেই। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রের ওপর বিপুল আর্থিক দায় তৈরি হতে পারে। সূত্র আরও জানায়, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় 'অসাধারণ ছুটি' হিসেবে গণ্য হবে। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা বেতন পাবেন না; আর বেতন না পেলে অন্যান্য ভাতা পাওয়ারও সুযোগ নেই।
আদালত সূত্র জানায়, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেন। রায়ে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করার পাশাপাশি ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হলেও ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স