ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, বইছে হিমেল বাতাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ২১:০৭:৫৪
শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, বইছে হিমেল বাতাস শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রাম, বইছে হিমেল বাতাস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে। সোমবার (১৬ নভেম্বর) কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, রোববার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে। তবে হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। সোমবার ভোররাত থেকেই কুড়িগ্রাম জেলায় ঠান্ডার প্রকোপ বেশি ছিল। সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম। সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষকে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ছুটতে হয়েছে। ঠান্ডা বাতাসের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। কৃষক সাধুরাম চন্দ্র বর্মণ বলেন, সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে এসেছি। কিন্তু শীত ও ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। এ অবস্থায় মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে। কুড়িগ্রাম জেলার

রাজারহাট উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, নিম্নচাপের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। নিম্নচাপের পরিস্থিতির ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে। এর প্রভাব কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ