ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ২৩:৫৯:৩০
বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না বরিশাল মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি রিয়াজ ও সাধারণ সম্পাদক মুন্না
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৭ সদস্যবিশিষ্ট এ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি নতুন এ আংশিক কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে বরিশাল মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম

সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বরিশাল মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে নেতাকর্মীদের প্রত্যাশা। রাহাদ সুমন,বরিশাল তারিখঃ১৬-১১-২৬ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ