আওয়ামিলীগকে নিয়ে রাজনীতিতে চলছে ক্ষমতা আর ভোটের হিসাব!নিজ ফেইসবুক ভেরিফাইডে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন- সাবেক ছাত্রনেতা নুরুল আবছার
আওয়ামিলীগকে নিয়ে রাজনীতিতে চলছে ক্ষমতা আর ভোটের হিসাব!নিজ ফেইসবুক ভেরিফাইডে স্ট্যাটাস দিয়ে এমন মন্তব্য করেন- সাবেক ছাত্রনেতা নুরুল আবছার
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-ঃ
বাংলাদেশের জন্য উচিত ছিল অন্তত পাঁচ বছর কোনো নির্বাচন না দেওয়া। একটি জাতীয় সরকার গঠন করে দেশকে স্থিতিশীল করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা এবং হাসিনা-সহ সব খুনির বিচার নিশ্চিত করে আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা। কিন্তু তা আর হয়নি। জাতীয় নির্বাচন হয়ে গেছে। এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব-নিকাশ। তখন যা হওয়ার হয়েছে। আওয়ামী লীগের দায়িত্বও কেউ কেউ নিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আবার কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগকে নিয়ে নতুন করে দরদ দেখাতে শুরু করেছেন।
যারা প্রার্থী হতে চান বা হচ্ছেন , তাদের কেউ কেউ আওয়ামী লীগারদের ভাই মনে করেন, আবার কেউ কেউ ছোট আওয়ামী লীগারকে গ্রেপ্তার করলেই ক্ষেপে যান। তাদের যুক্তি, তারা আওয়ামী লীগ করলেও নাকি নিষ্পাপ! প্রশ্ন হলো, আওয়ামীলীগও করে আবার একই সাথে সে নিষ্পাপ হয় কি করে? তারা কি বিগত ১৭ বছর আওয়ামিলীগ যা করেছে তা সমর্থন দেয়নি? তারা কি একবারও বলেছে যে আওয়ামিলীগ যা করছে তা সঠিক করছে না? একটি ছোট্ট নজিরও কি আছে যে কারা আওয়ামিলীগের কর্মখান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো? যদি না নিয়ে থাকে তজরা নিষ্পাপ হয় কি করে? বড় গুলো ধরছে না বলে কি ছোট লীগারকেও গ্রেফতার করবে না? আবার এমন ঘটনাও আছে, আওয়ামীলীগের কাউকে থানায় নিয়ে গিয়ে সরকার দলের ছাত্র নেতাকে পুলিশের ধাক্কা খেতে হয়েছে। আর তার পক্ষে একজন সাংবাদিক ভাই বিশাল লম্বা লেখা লিখে মানবতা আর ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়েছেন। অথচ এর আগে মানুষকে মেরে ধানক্ষেতে ফেলে দিলেও, ধানের বক ( ধান বহনকারী কাট) নিয়ে মারলেও, এমনকি কাউকে মেরে সিএনজিতে লম্বা করে ফেলে থানায় নিয়ে আসলেও, স্কুল করেজে ইচ্ছে মতো পিটাইলে, একজনকে ধরতে গিয়ে তাকে না পেয়ে তার বদলে তার ভাই যে রাজনীতিই করে না তাকে ধরে নিয়ে আসলেও ওই সাংবাদিক ভাইয়ের কলম থেকে একটি পোস্টও বের হয়নি! আবার অনেকে আছেন, আওয়ামী লীগ মিছিল করেছে, তাই তাদের বিরুদ্ধে মামলা করবে । ঠিক সেই মুহূর্তে আবার কেউ কেউ আওয়ামী লীগারদের নির্দোষ তথা নিষ্পাপ আখ্যা দিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে যান। বলতে থাকেন, মামলা হলে সেটা নাকি মামলা-বাণিজ্য! আচ্ছা, আওয়ামী লীগের মধ্যে নিষ্পাপ আসলে কে? নাকি লীগের ভোট নিজে পাবার জন্য তাদেরকে গরিবের স্ত্রীর ( প্রবাদ বাক্য) মতো ব্যবহার করার চিন্তা? একজনকে দেখলাম, তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করছেন। আজ যারা মিছিলে আসছেন, কিছুদিন আগেও তারা নীরবে ঘাপটি মেরে বসে ছিলেন, সুযোগের অপেক্ষায় ছিলেন।
এখন মিছিলে এসে জানান দিচ্ছেন, তারা আওয়ামী লীগের জন্য জান দিতেও রাজি! অথচ তাদেরকেই নিষ্পাপ বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা হলে সেটাকে মামলা-বাণিজ্য বলা হচ্ছে। তাহলে প্রশ্ন জাগে, যারা প্রকাশ্যে মিছিল করছেন, আওয়ামী লীগের পক্ষে অবস্থান জানাচ্ছেন, তাদের রাজনৈতিক পরিচয় কি আর অস্বীকার করার সুযোগ আছে? তারা মিছিল করেনি ঠিক। কিন্তু তজরা কি একবারও জুলাই বিপ্লব বলেছে? নাকি তজরা জুলাই যোদ্ধাদের জ# ঙ্গি বলে ডাকে? এসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমরা কেন আওয়ামী লীগের বিপক্ষে গিয়ে শুধু শুধু শত্রু হচ্ছি? রাজনীতি তো ভাই খেলা! এখানে ভোটের জন্য হিসাব-নিকাশ হয় অন্যভাবে? নির্বাচন হবে তাই এখন জেতার মানসিকতা থেকে ভোট বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। আওয়ামী লীগের ভোট নিজের পক্ষে নিতে কেউ লীগারদের ভাই বানাচ্ছেন, কেউ খালু, কেউ চাচা। যার যেভাবে সুবিধা, সেভাবেই তাদের আপন করে নেওয়ার চেষ্টা চলছে। তাদের জন্য তৈরি হচ্ছে সুযোগ, তৈরি হচ্ছে সহানুভূতি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়— যে আওয়ামী লীগের বিরুদ্ধে এতদিন আন্দোলন, সংগ্রাম ও প্রতিরোধের কথা
বলা হয়েছে, সেই আওয়ামী লীগের ভোটের প্রয়োজন পড়তেই কি সব হিসাব বদলে গেল? যে যেভাবে পারছে নিজের সুবিধার জন্য আওয়ামিলীগকে নিষ্পাপ বানিয়ে তাদের সুযোগ করে দিচ্ছে। কাল যখন আপনাকে জায়গা মতো ব্যবহার করে দিবে। অন্তত তখন বুঝতে পারবেন। তখন সময় অনেক দেরি হয়ে যাবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স