নীলফামারীর সদরে চাঞ্চল্যকর হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি খালেকুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি
আপডেট সময় :
২০২৬-১১-১৬ ২২:২৪:৫৭
নীলফামারীর সদরে চাঞ্চল্যকর হ'ত্যা মা'ম'লা'র আ'সা'মি খালেকুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি
নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর সদরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি খালেকুর রহমানকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। নীলফামারীর সদরে কেতাব আলী হত্যা মামলার ০৩ নং আসামি মোঃ খালেকুর রহমান (৩৫)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ১৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ খালেকুর রহমান নীলফামারীর সদর থানাধীন সোনারায় পথথরপাড়া গ্রামের ০১ নং আসামি মোঃ আবুল হোসেন এর ছেলে।
। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর পরিবারের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ছিল। গত ২৬ অক্টোবর, ২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় ভুক্তভোগী স্থানীয় ফকিরগঞ্জ বাজারে যাওয়ার জন্য নিজ বাড়ি হতে বাহির হলে আসামি ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো অস্ত্র, লাঠিসোঠা, ছোরা, কাঠের বাতা নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ঐ ভুক্তভোগীর পথরোধ করে। আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা কাঠের বাতা দিয়ে মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ী আঘাত করে রক্তাক্ত গুরুতর জখম করে। ভুক্তভোগীর ডাক চিৎকারে ঘটনাস্থলের আশপাশে থাকা পাড়া প্রতিবেশীরা এগিয়ে এসে ঐ ভুক্তভোগীকে উদ্ধার করে এবং আসামিরা ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে প্রথমে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত ২৬/১০/২০২৬ ইং তারিখ দুপুর ১২.৩৭ ঘটিকায় বাদীর পিতা ভুক্তভোগীর কেতাব আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনায় নিহত কেতাব আলীর ছেলে বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং-৪২। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ, এবং এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী এর একটি যৌথ আভিযানিক দল ইং ১৫/১১/২০২৬ তারিখ রাত ০৯.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সদর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ০৩নং আসামি মোঃ খালেকুর রহমান হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স