ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৮:২৩:১৮
শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান চুক্তির ভিত্তিতে একাধিকবার যোগাযোগ করেছে ঢাকা। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করেই ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাক।

 

বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে উল্লেখ করা দুটি শর্তের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। বিবিসির প্রতিবেদনে যে দুটি শর্তের কথা বলা হয়েছে, তা দেখার সময় নেই। শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের আগেও দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল।

 

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ‘লগি-বৈঠা এবং রামদার আওয়ামী লীগ একই। তারা আগেও সন্ত্রাস করেছে, এখনো করছে।’










 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ