ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃ'ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ২০:১৫:৫০
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃ'ত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এর আগের ২৪ ঘণ্টাতে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছিল। 

 

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯৯ জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।

 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জন ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ