জুড়ীতে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর আলীর ই'ন্তে'কা'ল
জুড়ীতে মসজিদ কমিটির সভাপতি হাজী নূর আলীর ই'ন্তে'কা'ল
এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ বড়ধামাই হযরত বোতাইশাহ (রহ.) মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও এলাকার প্রবীণ মুরব্বি হাজী নূর আলী ইন্তেকাল করেছেন। শনিবার রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম হাজী নূর আলী ছিলেন একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি আমৃত্যু দ্বীনি খেদমতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে হযরত বোতাইশাহ (রহ.) মোকাম জামে মসজিদের উন্নয়ন, পরিচালনা ও ধর্মীয় কার্যক্রমে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালের খবরে দক্ষিণ বড়ধামাইসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে মসজিদ কমিটির সদস্য, মুসল্লি, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকায় একজন প্রবীণ মুরব্বি ও নিবেদিতপ্রাণ ধর্মীয় ব্যক্তিত্বের শূন্যতা তৈরি হয়েছে।
মরহুম হাজী নূর আলীর জানাজার নামাজের সময়সূচি পরবর্তীতে জানানো হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সব নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স