মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান
মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ জুলকারনাইন খান মারা গেছেন। শনিবার (৭ নভেম্বর) ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ ৯৩ বছরের জীবনে রাজনীতি ও
সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই প্রবীণ রাজনীতিক। খবর দ্য ডনের পারিবারিক সূত্রে জানা গেছে, স্বল্প সময়ের অসুস্থতার পর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আজ রোববার (৮ নভেম্বর) আজাদ জম্মু ও কাশ্মীর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সরকারি মর্যাদায় নিজ শহর ভিম্বার জেলার কাসগুমায় তাকে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সকাল ১১টায় জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ১৯৩৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন রাজা জুলকারনাইন খান। তার বাবা খান বাহাদুর রাজা মোহাম্মদ আফজাল খান ছিলেন ব্রিটিশ আমলের একজন আইসিএস কর্মকর্তা। তিনি মহারাজা হরি সিংয়ের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন। শৈশবে শ্রীনগর ও দিল্লিতে পড়াশোনা করেন রাজা জুলকারনাইন। ১৩ বছর বয়সে ভর্তি হন লরেন্স কলেজে। পরে লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে ১৯৫৫ সালে স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৮ সালে করাচিতে ইউনাইটেড বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নির্মাণ ব্যবসায় যুক্ত হন তিনি।
পরবর্তী সময়ে পাকিস্তান, আজাদ কাশ্মীর, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে। ১৯৬০-৬১ সালে আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট ও কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর একান্ত সচিব কে এইচ খুরশিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স