ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংস্কৃতিক জাগরণে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগ চান শিক্ষার্থীরা, হ'তা'শা প্রকাশ


আপডেট সময় : ২০২৬-১১-১৪ ২৩:২৬:১৬
সাংস্কৃতিক জাগরণে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগ চান শিক্ষার্থীরা, হ'তা'শা প্রকাশ সাংস্কৃতিক জাগরণে কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্যোগ চান শিক্ষার্থীরা, হ'তা'শা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক:

জাকারিয়া খাঁন মুরাদ কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন না থাকায় হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিভা বিকাশের নানা আয়োজন চলছে, তখন কুড়িগ্রাম সরকারি কলেজে তেমন কোনো উদ্যোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ বলেন, কলেজের শিক্ষার্থীদের মধ্যেও গান, কবিতা, আবৃত্তি, নৃত্যসহ নানা সৃজনশীল প্রতিভা রয়েছে। এসব প্রতিভা বিকাশের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক মঞ্চ ও উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। তিনি রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী মল্লিকা রায় মৌমিতার ‘দুহাতে মুঠো ভরে না’ গানটির প্রশংসা করে বলেন, তাঁর অসাধারণ পরিবেশনা সত্যিই মুগ্ধ করার মতো। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন সাফল্যে আমরা আনন্দিত।

তবে আমাদের প্রত্যাশা, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন। তিনি আরও বলেন, আমরা কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। আমরা শুধু আমাদের প্রিয় কলেজেও একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ দেখতে চাই। যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চায় অংশ নিতে পারবেন। এ সময় তিনি কলেজ প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, কলেজ প্রশাসনের আন্তরিকতা, সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কুড়িগ্রাম সরকারি কলেজেও একটি সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে। জাকারিয়া খাঁন মুরাদ আরও বলেন, কুড়িগ্রাম সরকারি কলেজের সাংস্কৃতিক জাগরণ এখন সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ