গলাচিপা ,পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ৪ নম্বর ওয়ার্ড গড়তে চান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
গলাচিপা ,পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য ৪ নম্বর ওয়ার্ড গড়তে চান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
মোঃ নুহু ইসলাম গলাচিপা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডকে একটি পরিকল্পিত, আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। তিনি জানান, মহান আল্লাহ তায়ালার রহমত এবং ওয়ার্ডবাসীর মূল্যবান সমর্থন ও ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে ইনশাআল্লাহ ৪ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তাঁর পরিকল্পনায় রয়েছে— ১. রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন: ওয়ার্ডের অভ্যন্তরীণ সব রাস্তাঘাট সংস্কার ও প্রয়োজন অনুযায়ী নতুন রাস্তা নির্মাণ এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা। ২. বিশুদ্ধ পানির নিশ্চয়তা: ওয়ার্ডবাসীর বিশুদ্ধ পানির সংকট দূর করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ। ৩. পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন: যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে নিয়মিত বর্জ্য
অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। ৪. ব্যবসায়ীদের নিরাপত্তা: স্থানীয় ব্যবসায়ীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান। ৫. মাদকমুক্ত ওয়ার্ড: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে ৪ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। ৬. নাগরিক নিরাপত্তা: ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে কাজ করা। ৭. শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন: ওয়ার্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়ন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা। ৮. ধর্মীয় প্রতিষ্ঠানের আধুনিকায়ন: ওয়ার্ডের সব মসজিদ ও মন্দিরের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ। মোঃ জাহিদুল ইসলাম জাহিদ আরও বলেন, ৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে শুধু উল্লেখিত বিষয়গুলোই নয়, ওয়ার্ডবাসীর পক্ষ থেকে উঠে আসা অন্যান্য সমস্যাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনগণের মতামত ও পরামর্শকে প্রাধান্য দিয়ে প্রতিটি সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার চেষ্টা করবেন তিনি।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ওয়ার্ডবাসী তাঁকে সেবা করার সুযোগ দিলে সবার সহযোগিতা ও অংশগ্রহণে একটি সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য ৪ নম্বর ওয়ার্ড গড়ে তোলা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স