ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ১৯:৪২:২৩
শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ মসজিদের নবনির্মিত চারতলা ভবনে নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়েp আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদটি নির্মিত হয়েছে। জুমার নামাজে অংশ নেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময়

প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দরগাহ শরীফের প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে এটি দেশের অন্যতম দৃষ্টিনন্দন মাজার ও মসজিদ কমপ্লেক্সে পরিণত হবে। এ সময় রাজশাহী মহানগর বিএনপির

সভাপতি মামুন অর রশিদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ