ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় প্লাস্টিক পোড়ানোর বি'ষা'ক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী: ভ্রাম্যমাণ আদালতে জ'রি'মা'না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ০১:০৮:০৯
হিজলায় প্লাস্টিক পোড়ানোর বি'ষা'ক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী: ভ্রাম্যমাণ আদালতে জ'রি'মা'না হিজলায় প্লাস্টিক পোড়ানোর বি'ষা'ক্ত ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী: ভ্রাম্যমাণ আদালতে জ'রি'মা'না
নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):

বরিশালের হিজলা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক কাটিং ও বর্জ্য পোড়ানোর অভিযোগে ‘ইফরাস খান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ১১ নভেম্বর বেলা ১১টার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস শিকদার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।এর আগে কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে আশপাশের কয়েক হাজার বাসিন্দা চরম ভোগান্তিতে পড়েন। দূষিত ধোঁয়ার কারণে শিশু ও বয়স্কদের শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। বিশেষ করে ধোঁয়া ও দুর্গন্ধের কারণে পাশের পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনীভাঙ্গা এলাকার ঘনবসতিপূর্ণ স্থানে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল ইফরাস খান ট্রেডার্স। বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত পানির বোতল, শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকসামগ্রী ও পলিথিন সংগ্রহ করে সেখানে কাটিং ও প্রক্রিয়াজাত করা হতো। অভিযোগ রয়েছে, প্লাস্টিক বর্জ্য ও পলিথিন কারখানার ভেতরে পোড়ানোর কারণে সৃষ্ট কালো ধোঁয়া ও দুর্গন্ধ চারপাশের বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে ছড়িয়ে পড়ে।পূর্ব পত্তনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবু হানিফ জানান, প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধের কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পাঠদান চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চরম কষ্টের কারণ ছিল। স্থানীয় বাসিন্দা গনি মজুমদার বলেন, প্রায় দুই বছর আগে এলাকাবাসীর গণস্বাক্ষরসহ কারখানাটির বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও এতদিন কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।এদিকে গত ১১ নভেম্বর স্থানীয় সংবাদকর্মীরা কারখানার ভেতরে চোরাই মাল থাকার সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহ করতে গেলে কারখানার মালিক মো. গিয়াস উদ্দিন খান তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তথ্য সংগ্রহে বাধা দেন।

কারখানায় প্লাস্টিক বর্জ্য পোড়ানো এবং রাসায়নিক মিশ্রিত পানি খালে ফেলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে মূল ফটক বন্ধ করে দেন এবং স্বীকার করেন যে কারখানাটির পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় তাদের অনেকের সন্দেহ, চোরাই মালামাল বিক্রির সঙ্গে এই কারখানার যোগসূত্র থাকতে পারে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক কাটিংয়ের কাজ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(গ) ধারায় প্রতিষ্ঠানটিকে প্রথমবার ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর পরেও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী

পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, প্লাস্টিক কারখানার মালিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ ও পরিবেশগত নীতিমালার শর্ত মানতে বাধ্য করা হবে; তাতেও কাজ না হলে মামলাসহ কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।,


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ