রাইখালী বাজারে এনএসআইয়ের ভুয়া সদস্য আ'ট'ক ১
রাইখালী বাজারে এনএসআইয়ের ভুয়া সদস্য আ'ট'ক ১
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া পরিচয় দিয়ে নিয়মিত চাঁদা আদায়ের সময় মোহাম্মদ সাইদুর রহমান (৩০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুরে রাইখালী বাজারস্থ মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাইদুর রহমান খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার মানিকছড়ি (মুসলিম পাড়া) এলাকার মোহাম্মদ বাদশা মিয়া ও মোছাঃ ছকিনা বেগম ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রোজারহাট এলাকায় বসবাস করছিলেন। দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা যায়, গত চার মাস ধরে নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে ওই দোকান থেকে প্রতিমাসে ১০,০০০ টাকা করে চাঁদা নিয়ে আসছিলেন সাইদুর। আজ মঙ্গলবার দুপুরে তিনি পুনরায় দোকানে গিয়ে চাঁদার টাকা দাবি করেন। এ সময় দোকানমালিকের সন্দেহ হলে তিনি বিষয়টি স্থানীয়ভাবে যাচাই করেন এবং দ্রুত চন্দ্রঘোনা থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের
একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে তাকে ভুয়া এনএসআই সদস্য হিসেবে নিশ্চিত হয়ে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীর নিকট থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন। আজ স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের অন্য কোনো হোতা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স