ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বনায়ন হোক পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতির হাতিয়ার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২১:৫১:২৫
বনায়ন হোক পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতির হাতিয়ার বনায়ন হোক পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতির হাতিয়ার
নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে, আর পাহাড়ি ঢালের ক্ষয় রোধে দরকার মিশ্র বনায়ন। সিলেটের হাওরাঞ্চলে হিজল, তমাল, তাল ও সুপারির মতো গাছ বজ্রপাত ও পানি-সহিষ্ণু এবং পানির স্রোত নিয়ন্ত্রণে সহায়ক। আশির দশকে সামাজিক বনায়নের আওতায় ইউক্যালিপটাস ও আকাশমণির মতো দ্রুত বর্ধনশীল গাছ লাগানোর পরামর্শ ও উদ্যোগ নেওয়া হয়েছিল, যাকে এখন অনেক বিজ্ঞানী “চরম পরিবেশ বিধ্বংসী সিদ্ধান্ত” বলে চিহ্নিত করেছেন। এসব গাছের ক্ষতিকর দিকগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

একটি ইউক্যালিপটাস গাছ নাকি আশপাশের প্রায় ১০ ফুট এলাকা এবং ভূগর্ভের ৫০ ফুট গভীর পর্যন্ত পানি শোষণ করে, এবং দিন-রাত চব্বিশ ঘণ্টা পানি টেনে বাতাসে ছেড়ে দেয়। এর পাতায় থাকা এক ধরনের রাসায়নিক পদার্থের কারণে নিচে ছোট গাছ বাঁচতে পারে না এবং পোকামাকড়ও মারা যায়। মাটি শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে, আর গাছ কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে বছরের পর বছর লাগে। যেসব এলাকায় এই গাছ বেশি, সেখানে শ্বাসকষ্টজনিত রোগ বেশি দেখা যায় বলে আশঙ্কা রয়েছে। পাতা সহজে পচে না, তাই মাটির জৈব উপাদান বাড়ে না। সবচেয়ে বড় কথা, এই গাছগুলো আমাদের পাখি, পোকামাকড় ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের (জাতীয় সবুজ মিশন), ১০ হাজার নার্সারি উদ্যোক্তা তৈরি, তিন লাখ “সবুজ কর্মসংস্থান” সৃষ্টি, কৃষি বনায়নে ফলদ ও ঔষধি গাছের অগ্রাধিকার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু সহিষ্ণুতা, বিদেশি ক্ষতিকর প্রজাতির বদলে দেশি গাছকে অগ্রাধিকার এবং “এক শিশু এক গাছ” কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারে “২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” উদ্বোধন করেছেন। ঘোষণা ও লক্ষ্য গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা ও নিয়মিত তদারকির উপর। সামাজিক বনায়নের সুবিধা শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়, এর অর্থনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সহায়তায় গ্রামীণ পরিবারগুলো সমবায় সমিতি বা দল গঠন করে এই কার্যক্রমে অংশ নিতে পারে। কাঠ, জ্বালানি ও ফলমূল বিক্রি করে বাড়তি আয় সম্ভব। সরকারের “নার্সারি উদ্যোক্তা” কর্মসূচিতে যুক্ত হয়ে ভূমিহীন ও দরিদ্র পরিবার কর্মসংস্থানের সুযোগ পেতে পারে, এবং নারীরা নার্সারি ও পরিচর্যার কাজে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারেন।

নারী সমবায়ীরা আম, জ্যাম ও চাটনি প্রক্রিয়াজাত করে বিক্রিতে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত লাভের সুযোগ পেতে পারেন। এই পরিবর্তনের জন্য সরকারের কাছে প্রত্যাশা হলো, ইউক্যালিপটাস ও আকাশমণির চারা উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করা, সামাজিক বনায়ন কর্মসূচির বাজেট দ্বিগুণ করা, প্রতিটি বনায়ন কমিটিকে আইনি স্বীকৃতি দিয়ে জমির ওপর তাদের অধিকার নিশ্চিত করা, পরিবেশ শিক্ষাকে স্কুলের পাঠ্যক্রমে বাধ্যতামূলক করা এবং সামাজিক বনায়ন কমিটির সদস্যদের কৃষি ভর্তুকি ও সরকারি সুবিধায় অগ্রাধিকার দেওয়া। গ্রামীণ সম্প্রদায়ের কাছেও প্রত্যাশা স্পষ্ট। শক্তিশালী বনায়ন কমিটি গড়ে নিয়মিত সভা করতে হবে, পাড়া-প্রতিবেশীকে ক্ষতিকর ও উপকারী গাছের গুণাগুণ সম্পর্কে জানাতে ও সচেতন করতে হবে, বনায়ন থেকে পাওয়া পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের দক্ষতা অর্জন করতে হবে, এই দায়িত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে হবে এবং ‘‘একটি গাছ কাটলে অন্তত তিনটি নতুন গাছ লাগাতে হবে”। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এই দেশের মানুষ কখনো হার মানেনি।

বন্যা, ঘূর্ণিঝড়, খরা, সবকিছুর সঙ্গে লড়াই করে আমরা টিকে আছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই যুগে শুধু লড়াই করলে চলবে না, প্রকৃতিকে সঙ্গে নিয়েই চলতে হবে। একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয়। এটি সন্তানের জন্য বিশুদ্ধ বায়ু, ফসলের জন্য বৃষ্টি, বাড়ির জন্য ছায়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবীর প্রতিশ্রুতি। একটি সমবায়ই পারে পুরো গ্রামকে বদলে দিতে। আসুন, একসঙ্গে সবুজ বাংলাদেশ, সুস্থ বাংলাদেশ গড়ি।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ