ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী গলাচিপায় ২ মা'দ'ক মা'ম'লা'স'হ পেশাদার মা'দ'ক ব্যবসায়ী মধ্যরাতে মা'দ'ক'স'হ পুলিশের হাতে আলমগীর গ্রে'প্তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২০:৩২:৫৭
পটুয়াখালী গলাচিপায় ২ মা'দ'ক মা'ম'লা'স'হ পেশাদার মা'দ'ক ব্যবসায়ী মধ্যরাতে মা'দ'ক'স'হ পুলিশের হাতে  আলমগীর গ্রে'প্তা'র পটুয়াখালী গলাচিপায় ২ মা'দ'ক মা'ম'লা'স'হ পেশাদার মা'দ'ক ব্যবসায়ী মধ্যরাতে মা'দ'ক'স'হ পুলিশের হাতে আলমগীর গ্রে'প্তা'র
মোঃ নুহু ইসলাম পটুয়াখালী স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর জেলা গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে মাদকসহ আলমগীর হোসেন (৪২) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। আজ মধ্যরাতে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে উত্তর আমখোলার ২ নম্বর ওয়ার্ড থেকে আটক করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে নিজ এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, আলমগীরের মাদক কর্মকাণ্ডের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছিল। পুলিশ তাকে মাদকসহ হাতেনাতে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পাশাপাশি, এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে গলাচিপা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ