ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী সেতুতে বাসের ধা'ক্কায় দু'ম'ড়েমু'চড়ে গেল টোল বুথ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ২০:২১:৩২
কর্ণফুলী সেতুতে বাসের ধা'ক্কায় দু'ম'ড়েমু'চড়ে গেল টোল বুথ কর্ণফুলী সেতুতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল টোল বুথ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়েমুচড়ে গেছে।

 

এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ