কর্ণফুলী সেতুতে বাসের ধা'ক্কায় দু'ম'ড়েমু'চড়ে গেল টোল বুথ

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:২১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:২১:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীর শাহ আমানত সেতুর (নতুন ব্রিজ) দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়েমুচড়ে গেছে।

 

এ ঘটনায় টোল বুথে দায়িত্ব পালনরত এক টিসি (টোল কালেক্টর) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]