ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে অ'গ্নিসংযোগের গুজব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৯:৫৫:০৬
জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে অ'গ্নিসংযোগের গুজব জয়পুরহাটে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের গুজব

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে একটি মহল অন্য জায়গার পুরোনো ভিডিও বা ভুয়া তথ্য ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টে দাবি করা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

 

তবে সরেজমিন ও অনুসন্ধানে দেখা যায়, এ ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটেনি এবং ব্যাংকের সার্বিক পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) শাহনাজ বেগম জানান, ‘পাঁচবিবি উপজেলার মহিপুর গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার তথ্যটি পুরোপুরি মিথ্যা। পাঁচবিবি থানার ওসিসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি যে এমন কোনো ঘটনাই ঘটেনি। এটি নিছক আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা মাত্র। অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

 

তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। 







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ