ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা থেকে গাইডকে সাগরে ফেলে অট্টহাসিতে ফেটে পড়লেন ইসরাইলি পর্যটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৯:০৯:১৭
নৌকা থেকে গাইডকে সাগরে ফেলে অট্টহাসিতে ফেটে পড়লেন ইসরাইলি পর্যটক নৌকা থেকে গাইডকে সাগরে ফেলে অট্টহাসিতে ফেটে পড়লেন ইসরাইলি পর্যটক

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কায় এক স্থানীয় গাইডকে নৌকা থেকে সাগরে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক ইসরাইলি পর্যটক ধাক্কা দিয়ে ওই গাইডকে পানিতে ফেলে দিচ্ছেন। এ সময় অন্য পর্যটকদের অট্টহাসিতে ফেটে পড়তেও দেখা যায়। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

 

ভিডিওতে দেখা যায়, একদল ইসরাইলি পর্যটক শ্রীলঙ্কায় একটি নৌকায় অবস্থান করছেন। এ সময় পুরুষ গাইডটি বোতল থেকে পানীয় পান করছিলেন। হঠাৎ এক পর্যটক তাঁকে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দেন। পুরো ঘটনাটি ধারণ হচ্ছিল গাইডের ক্যামেরায়।

 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একজন স্থানীয় কর্মীর সঙ্গে পর্যটকেরা কেন এমন আচরণ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পর্যটকদের এমন আচরণের কড়া সমালোচনাও করেছেন তাঁরা।

 

জানা গেছে, ঘটনার পর পর্যটকেরা বিষয়টিকে নিছক মজা হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁদের দাবি, গাইড ভালো আছেন এবং তাঁকে কোনো খারাপ উদ্দেশ্যে পানিতে ফেলা হয়নি। ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁদের বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।

 

তবে পর্যটকদের এমন ব্যাখ্যার পরও বিতর্ক থামেনি। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা অব্যাহত রয়েছে।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ