ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামরিক হা'মলা বা নিষেধাজ্ঞায় যু'দ্ধ থামবে না: ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৮:২৩:৪৭
সামরিক হা'মলা বা নিষেধাজ্ঞায় যু'দ্ধ থামবে না: ইরান সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরান

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে সামরিক শক্তি বা নিষেধাজ্ঞা বাড়ানো কোনো কাজ দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মানের মধ্য দিয়েই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, দুই দিনের বিশেষ পরিকল্পনায় ইরানের পক্ষ থেকে যে দাবি ও শর্তগুলো দেওয়া হয়েছে, ওয়াশিংটনকে সেগুলো মেনে নিতেই হবে। এই প্রস্তাবগুলো এখনো আলোচনার টেবিলেই রয়েছে।

 

ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করে আরাগচি উল্লেখ করেন, ইরানের সঙ্গে সংঘাত চালিয়ে কোনো অর্জনেই পৌঁছানো সম্ভব নয়, যা ট্রাম্পের বহু আগেই উপলব্ধি করা প্রয়োজন ছিল। মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের বড় পরাজয়কে ইঙ্গিত করে তিনি বলেন, ইসরায়েল তোষণের নামে দেশকে একের পর এক যুদ্ধে জড়ানোর নীতিকে মার্কিন জনগণ যে ধিক্কার জানিয়েছে, তা বোঝার জন্য নির্বাচনের ভোট গণনা পর্যন্ত ট্রাম্পের অপেক্ষা করা নিষ্প্রয়োজন ছিল।

 

নিষেধাজ্ঞার পথ ও অর্থনৈতিক চাপ যে সম্পূর্ণ ভুল, তা খুব দ্রুতই ট্রাম্প উপলব্ধি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ