চাহিদার দ্বিগুের বেশি ধারণক্ষমতা নিয়ে লেহেম্বায় চালু হলো সার ডিলারসিপ মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স
চাহিদার দ্বিগুের বেশি ধারণক্ষমতা নিয়ে লেহেম্বায় চালু হলো সার ডিলারসিপ মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নবাসীর দীর্ঘদিনের এক দুর্ভোগের অবসান ঘটল। অবশেষে ইউনিয়নের প্রাণকেন্দ্র বিরাশি বাজারে আনুষ্ঠানিকভাবে চালু হলো বহুল প্রতীক্ষিত সার ডিলারশিপ প্রতিষ্ঠান (মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স)। এর মাধ্যমে এলাকাটির কয়েক হাজার স্থানীয় কৃষকের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও অনাকাঙ্ক্ষিত শারীরিক ভোগান্তির অবসান হলো। স্থানীয় কৃষকদের সাথে
কথা বলে জানা যায়, এতদিন সামান্য কিছু সারের জন্য তাদের তীব্র রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে ৫ থেকে ৬ কিলোমিটার দূরের কেন্দ্রে যেতে হতো। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় খালি হাতে ফিরতে হতো ঘরে। এতে কৃষিকাজের মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি তাদের চরম হয়রানির শিকার হতে হতো। বিরাশি বাজারে নিজ এলাকাতেই সার ডিলারশিপ পাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে এখন আনন্দের জোয়ার বইছে। কৃষক মারুফ হোসেন ও খয়ের আলী উচ্ছ্বাস প্রকাশ করে জানান, তারা সত্যিই আনন্দিত। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের দুর্দশা ও মূল্যবান সময় দুটোই বেঁচে গেল। ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও কৃষক আখতারুল ইসলাম বলেন, "আমাদের দীর্ঘদিনের কষ্ট এবার ঘুচবে। আমরা অনেক পথ পাড়ি দিয়ে সার নিতে যেতাম, এখন বিরাশি বাজারে পেলাম—যা লেহেম্বা ইউনিয়নের মিডিল পয়েন্ট। এতে এখন সময় ও বাড়তি খরচ দুটোই বাঁচবে। স্থানীয় সচেতন মহল ও কৃষি সংশ্লিষ্টদের মতে, বিরাশি বাজারে এই আধুনিক ডিলারশিপ চালুর ফলে লেহেম্বা ইউনিয়নের কৃষি অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে এবং কৃষকদের ভোগান্তি লাঘব হবে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিয়মানুযায়ী ডিলারশিপের জন্য ন্যূনতম ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গোডাউন থাকা বাধ্যতামূলক। তবে কৃষকদের চাহিদা ও
নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ‘মেসার্স চেয়ারম্যান ট্রেডার্স’ নির্ধারিত চাহিদার দ্বিগুণেরও বেশি-প্রায় ৬৭ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন বিশাল গোডাউন প্রস্তুত রেখেছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিথিলা সানজিদা সিমি জানান,এলাকার কৃষকদের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। এখন থেকে কৃষকরা অত্যন্ত সহজে ও সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সব ধরনের প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। সার সরবরাহ শতভাগ স্বচ্ছ ও নিরবচ্ছিন্ন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স