ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের পার্বতীপুরে চারমাসের শিশু চু'রি ও ক্রয়-বিক্রয়ের অ'ভি'যো'গে দায়েরকৃত মানব পা'চা'র মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ২০:২৪:০২
দিনাজপুরের পার্বতীপুরে চারমাসের শিশু চু'রি ও ক্রয়-বিক্রয়ের অ'ভি'যো'গে দায়েরকৃত মানব পা'চা'র মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ দিনাজপুরের পার্বতীপুরে চারমাসের শিশু চু'রি ও ক্রয়-বিক্রয়ের অ'ভি'যো'গে দায়েরকৃত মানব পা'চা'র মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের পার্বতীপুরে চারমাসের শিশু চুরি ও ক্রয়-বিক্রয়ের অভিযোগে দায়েরকৃত মানব পাচার মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, মানবপাচার, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মানবপাচারের মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। দিনাজপুরের পার্বতীপুরে ঘরের বাঁশের বেড়া কেটে চার মাস বয়সী মাহিন ইসলাম আনাসকে চুরি এবং ৪০,০০০/- টাকায় বিক্রয় করার অভিযোগে মোঃ মিলন (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন নিউটাউন সাতমাথার মনজুর আলীর ছেলে এবং মামলার ০২ নং আসামি। 

মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী শিশুটির বাবা একজন বাসের হেলপার। গত একমাস যাবত তার স্ত্রী ও সন্তান দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন চন্দ্রপুর হাফেজপাড়ায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। গত ০৩ অক্টোবর, ২০২৬ তারিখ দিবাগত রাত ০১.২০ ঘটিকার দিকে তার স্ত্রী বাচ্চা হারিয়ে গেছে বলে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও বাচ্চাকে খুঁজে পায়নি। শিশুটির মামা মোঃ জিয়ারুল ইসলামকে পরদিন সকাল ০৮.০০ টার সময় স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় জিজ্ঞাসাবাদ করা করা হলে সে স্বীকার করে যে, অজ্ঞাত ৫/৬ জনের সহায়তায় পাচারের উদ্দেশ্যে শিশুটিকে চুরি করে মোঃ মিলনের কাছে ৪০,০০০/- টাকায় বিক্রি করেছে। শিশুটির পরিবারের লোকজন সাক্ষীদের সহায়তায় অভিযুক্ত জিয়ারুলকে সাথে নিয়ে অপর অভিযুক্ত মিলনের সাথে যোগাযোগ করলে সে শিশুটিকে ফেরত দিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা শিশুটিকে উদ্ধারে তৎপর হয় এবং বিষয়টি টের পেয়ে অভিযুক্ত মিলন ভয়ে শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে রেখে যায়। সেখান থেকে সাক্ষীরা শিশুটিকে উদ্ধার করে। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে দিনাজপুরের পার্বতীপুর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬)।

মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ নভেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন হাতীতলা এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার শিশু আনাস চুরি মামলার ০২ নং আসামি মোঃ মিলন (৩০) কে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ