ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রা'ণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৬:৫৬:২৭
কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রা'ণ গেল যুবকের কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিজেদের ফিসারিতে পানির মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পেছনে নিজেদের ফিসারিতে পানি সরবরাহের জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান তাপস সরকার। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ