কেন্দুয়ায় ফিসারিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রা'ণ গেল যুবকের

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৪:৫৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৪:৫৮:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিজেদের ফিসারিতে পানির মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাপস সরকার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৯ নম্বর নওপাড়া ইউনিয়নের নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পেছনে নিজেদের ফিসারিতে পানি সরবরাহের জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান তাপস সরকার। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]