ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ই'য়া'বা'স'হ দুই যুবক গ্রে'প্তা'র, মোবাইল কোর্টে ৬ মাসের কা'রা'দ'ণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৩:২১:১৮
কেন্দুয়ায় ই'য়া'বা'স'হ দুই যুবক গ্রে'প্তা'র, মোবাইল কোর্টে ৬ মাসের কা'রা'দ'ণ্ড কেন্দুয়ায় ই'য়া'বা'স'হ দুই যুবক গ্রে'প্তা'র, মোবাইল কোর্টে ৬ মাসের কা'রা'দ'ণ্ড
স্টাফ রিপোর্টার,

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, কেন্দুয়া উপজেলার টেঙ্গুরী হরিয়ামালা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সুজন মিয়া (২৮) এবং টেঙ্গুরী পশ্চিমপাড়া গ্রামের তমজিদ মিয়ার ছেলে সজিব (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার টেঙ্গুরী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরদিন ৯ নভেম্বর

সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল- ইসলাম চৌধুরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সচেতন মহল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ