ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তরুণীকে গণধ’র্ষ’ণের দায়ে ৮ জনের আমৃ’ত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১৫:৫২:৩৯
ফরিদপুরে তরুণীকে গণধ’র্ষ’ণের দায়ে ৮ জনের আমৃ’ত্যু কারাদণ্ড ফরিদপুরে তরুণীকে গণধ’র্ষ’ণের দায়ে ৮ জনের আমৃ’ত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (৯ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (৩) ধারায় অপরাধীদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন : মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩২) এবং রিয়াজ শিকদার। তাদের সবার বাড়ি ফরিদপুর কোতোয়ালী থানা এলাকায়।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফরিদপুর সদর উপজেলার ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরের কাশবনের ভেতরে এক তরুণীকে জোরপূর্বক আটকে রাখেন আসামিরা। সেখানে তাকে দলবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি মুঠোফোনে ২৩ সেকেন্ডের একটি ভিডিও চিত্র ধারণ করা হয়। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

 

পরবর্তীতে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে পৌঁছালে তৎপরতা শুরু হয়। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ০৬ আগস্ট বিশেষ অভিযান চালিয়ে মূল আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। শাহীনের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ বাকি আসামিদের শনাক্ত করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

 

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে এ ধরনের জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ