অশুভের অন্ধকার দূর করার প্র'ত্য'য়ে কুড়িগ্রামে শ্যামাপূজা ও দীপাবলি
অশুভের অন্ধকার দূর করার প্রত্যয়ে কুড়িগ্রামে শ্যামাপূজা ও দীপাবলি
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম সরকারি কলেজ সনাতনী শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জগতের সকল অশুভ ও অন্ধকার দূর করে শান্তি, সম্প্রীতি ও মঙ্গল প্রতিষ্ঠার প্রার্থনা করা হয়। রবিবার (৮ নভেম্বর, ২০২৬) সন্ধ্যা ৮টায় কলেজ ক্যাম্পাস মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আনন্দ, উৎসব ও আলোর এই আয়োজনকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ ক্যাম্পাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডল। তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সনাতনী শিক্ষার্থী সংগঠনের সকল নেতৃত্ব ও সদস্যদের শুভকামনা জানান এবং ভবিষ্যতে আরও সফল আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, কুড়িগ্রাম সরকারি কলেজ সনাতনী শিক্ষার্থী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠান সম্পর্কে কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মনি কিশোর রায় বলেন, শ্যামাপূজা হলো আদ্যাশক্তি মা কালীর আরাধনা। মা কালী অশুভ শক্তির বিনাশ, শক্তি ও সাহসের প্রতীক। তিনি আরও বলেন, দীপাবলি হলো আলোর উৎসব। ‘তমসো মা জ্যোতির্গময়’—অর্থাৎ অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। আমার কাছে এই দুটি উৎসবের মূল শিক্ষা হলো অজ্ঞানতা থেকে জ্ঞানে, অসত্য থেকে সত্যে এবং অশুভ থেকে শুভের পথে এগিয়ে যাওয়া। সংগঠনের সভাপতি বাঁধন বলেন, ধর্মীয় উৎসব শুধু আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের মধ্যে মানবিকতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করুক—এটাই আমাদের প্রত্যাশা।
গান বাজনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকতা শেষ হয় আয়োজকরা জানান, প্রদীপের আলো ছড়িয়ে পড়ুক মানুষের জীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে। জগতের সকল অশুভ ও অন্ধকার দূর হয়ে আলোয় আলোকিত হোক সকলের জীবন—এই কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মঙ্গল প্রার্থনা। আয়োজনে কুড়িগ্রাম কুড়িগ্রাম সরকারি কলেজ সনাতনী বিদ্যার্থী সংগঠনৈ
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স