অ'জ্ঞা'ন পার্টির খ'প্প'রে অটোচালক, অটোরিকশা নিয়ে উধাও দু'র্বৃ'ত্ত'রা
অ'জ্ঞা'ন পার্টির খ'প্প'রে অটোচালক, অটোরিকশা নিয়ে উধাও দু'র্বৃ'ত্ত'রা
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের অটোরিকশা হারিয়েছেন কাদের নামে এক ব্যক্তি। দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ৮ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও-ভুল্লী-ফারাবাড়ী সড়কের বকুলতলা এলাকায় তাঁকে অচেতন অবস্থায়
রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। এ সময় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা কৌশলে তাঁকে অচেতন করে ফেলে। পরে বকুলতলা এলাকার নির্জন জায়গায় তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই সড়কে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। একা চালকদের টার্গেট করছে তারা।
পরিবারের সদস্যরা জানান, কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। এই অটোরিকশাই ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স