ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ২২:৩৮:৪৫
কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত কাউখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: "

করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি

হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস, এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ, এম দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক সমবায় সমিতির সভাপতি শামসুর রহমান মিজান, ইমাম সমবায় সমিতির সভাপতি মাওলানা এবাদাত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সন্ধ্যা সমবায় সমিতির সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সমবায় সমিতির নেতা মোঃ সাইদুল ইসলাম, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামসুর রহমান মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৩৭টি সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের প্রতীক। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই দিনে কাউখালীর ৩৭টি সমবায় সমিতির উপস্থিতি প্রমাণ করে যে এ অঞ্চলের মানুষ সমবায়মুখী। আমরা চাই শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তৃণমূল পর্যায়ে সমবায়

সমিতিগুলোকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং লাভজনক উদ্যোগে পরিণত করা। বিশেষ করে যুব সমাজ ও নারীদের সমবায়ে সম্পৃক্ত করে বেকারত্ব দূরীকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ