ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্র'স'বের পর বাথরুমের জানালা দিয়ে নবজাতককে ফে'লে দিলেন ১৬ বছরের কিশোরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ২০:৪৫:৪২
প্র'স'বের পর বাথরুমের জানালা দিয়ে নবজাতককে ফে'লে দিলেন ১৬ বছরের কিশোরী প্রসবের পর বাথরুমের জানালা দিয়ে নবজাতককে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

নিজস্ব প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। উত্তরপাড়া পৌরসভা পরিচালিত একটি নার্সিংহোমের বাথরুমে সন্তান প্রসব করার পর ১৬ বছরের এক কিশোরী তার সদ্যোজাত শিশুকন্যাকে জানালার বাইরে নিচে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রক্তভেজা অবস্থায় নিচে পড়ে থেকে ঘটনাস্থলেই শিশুটির করুণ মৃত্যু হয়। শনিবারের এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেটের তীব্র ব্যথা নিয়ে কিশোরীকে তার পরিবারের লোকজন নার্সিংহোমে ভর্তি করায়। শনিবার সকালে ব্যথা বাড়লে মেয়েটি একাই বাথরুমে যায় এবং সেখানে কারও সাহায্য ছাড়াই এক কন্যাসন্তানের জন্ম দেয়। প্রসবের পরপরই সে শিশুটিকে বাথরুমের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ করা হয়। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী নিচে রক্তে ভেসে যাওয়া শিশুটিকে দেখে চিৎকার করে হাসপাতালের কর্মীদের খবর দেন। নার্সরা দ্রুত বাইরে এসে শিশুটিকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

 

নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, ভর্তি করার সময় পরিবারকে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলেও তারা তা অস্বীকার করেছিলেন। তবে কিশোরীর মায়ের দাবি, মেয়েটি যে গর্ভবতী ছিল তা তারা একদমই জানতেন না; সাধারণ পেটের ব্যথা ভেবে তাকে হাসপাতালে এনেছিলেন।

 

উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরীর পরিবারের দাবি কতটা সত্য তা যাচাই করা হচ্ছে এবং নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর ময়নাতদন্ত করা হবে।

 

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন যে, ওই নার্সিংহোমে আগেও এ ধরনের বিতর্কিত ঘটনা ঘটেছে এবং হাসপাতাল প্রাঙ্গণ থেকে ভ্রূণ উদ্ধার করা হয়েছিল।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ