ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভু'য়া অপহরণকারী সেজে ভিকটিমের কন্ঠ নকল করে পরিবারের নিকট হতে টাকা আত্মসাৎকারী অনলাইন প্র'তা'রক চ'ক্রে'র মূল হোতা ফয়সাল (৩১) ও তার অন্যতম সহযোগী আলামিন (৩৩) ডিজিটাল আলামত সহ এসআরবি -৩ এর জালে আ'ট'ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৫:৪৮:৫৪
ভু'য়া অপহরণকারী সেজে ভিকটিমের কন্ঠ নকল করে  পরিবারের নিকট হতে টাকা আত্মসাৎকারী অনলাইন প্র'তা'রক চ'ক্রে'র মূল হোতা ফয়সাল (৩১) ও তার  অন্যতম সহযোগী আলামিন (৩৩) ডিজিটাল আলামত সহ  এসআরবি -৩ এর  জালে আ'ট'ক ভু'য়া অপহরণকারী সেজে ভিকটিমের কন্ঠ নকল করে পরিবারের নিকট হতে টাকা আত্মসাৎকারী অনলাইন প্র'তা'রক চ'ক্রে'র মূল হোতা ফয়সাল (৩১) ও তার অন্যতম সহযোগী আলামিন (৩৩) ডিজিটাল আলামত সহ এসআরবি -৩ এর জালে আ'ট'ক
নিজস্ব প্রতিবেদক

ভুয়া অপহরণকারী সেজে ভিকটিমের কন্ঠ নকল করে পরিবারের নিকট হতে টাকা আত্মসাৎকারী অনলাইন প্রতারক চক্রের মূল হোতা ফয়সাল (৩১) ও তার অন্যতম সহযোগী আলামিন (৩৩) ডিজিটাল আলামত সহ এসআরবি -৩ এর জালে আটক ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। ২। এরই ধারাবাহিকতায়, পৃথক দুইটি অভিযানে ভুয়া অপহরণকারী সেজে ভিকটিমের কন্ঠ নকল করে ভিকটিম পরিবারের নিকট হতে টাকা

আত্মসাৎকারী অনলাইন প্রতারক চক্রের মূল হোতা মোঃ ফয়সাল আহমেদ (৩১), পিতাঃ মৃত আবুল হোসেন, সাং-চৈতনকান্দা, থানাঃ আড়াইহাজার, জেলাঃ নারায়নগঞ্জ’কে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা এবং তার সহযোগী মোঃ আল-আমিন (৩৩), পিতাঃ নূরনব্বী, সাং-গ্রীনসিটি, থানাঃ ডেমরা, জেলাঃ ঢাকা’কে ডেমরা থানাধীন এলাকা হতে গ্রেফতার করা হয়। ৩। গাজীপুর মহানগরীর কালিয়াকৈর থানার সাধারণ ডায়েরী ও ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের মাধ্যমে জানা যায়, গাজীপুর থেকে রাজধানীর মগবাজারে যাওয়ার পথে ভিকটিম হৃদয়ন আনসারী(২৫) নামে এক তরুণকে অপহরণ করা হয় এবং পরিবারকে একটি অজ্ঞাত নম্বর দিয়ে ফোন করে জানানো হয় ভিকটিম হৃদয়ন আনসারী অপহরণকারীদের জিম্মায় রয়েছে। তাকে ছাড়িয়ে নিতে পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় । পরিবারের দেওয়া তথ্যমতে, বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরের মাধ্যমে পরিবারের সদস্যরা সর্বমোট ৪০ হাজার টাকা ডিজিটাল পেমেন্ট করেও ভিকটিমের কোন সন্ধান না পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অপহরণের বিষয়টি অবগত করে । বিকাশ ও নগদ নম্বরের সূত্র ধরে এসআরবি-৩ ছায়া তদন্ত শুরু করলে গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ যাত্রাবাড়ী হতে বিকাশের দোকান ও যে নম্বর হতে টাকা চাওয়া হয়েছে তাকে আটক করা হয়। তাদের ভাষ্যমতে, যে নাম্বার হতে কল দিয়ে টাকা চাওয়া হয় সেই মোবাইলের মালিকের নিকট হতে জানা যায়, মোবাইলটি গত ০৫ অক্টোবর ২০২৬ তারিখ হারিয়ে যায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের কন্ঠ অনুকরণ করে টাকা আত্মসাৎকারী অনলাইন প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্যকে এসআরবি ৩ এর একটি চৌকস আভিযানিক দল কর্তৃক গ্রেফতার করা হয়। ৪। ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ভিকটিম এর পরিবারের নিকট হতে ফেসবুকে হারানো বিজ্ঞপ্তি প্রদানের পর ভিকটিম পরিবারের মোবাইলে মুক্তিপন দাবি করে আসছিল ।তারা মুক্তিপনের টাকা বিকাশ এবং নগদ একাউন্টে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আদায় করে থাকে। তাদের হেফাজতে ভিকটিম না থাকলেও ভিকটিমের পরিবার যখন ভিকটিমের সাথে কথা বলতে চায় তখন প্রতারণা চক্রের সদস্য মোঃ আল আমিন ভিকটিমের কন্ঠ নকল ও অভিনয় করে ভিকটিম পরিবারকে বলে "*আমাকে মারধোর ও শারীরিক নির্যাতন করে"*।পরিবারের নিকট হতে মিথ্যা আশ্বাসে টাকা আদায়ের কথা তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে। প্রতারকদের হেফাজতে থাকা মোবাইল নাম্বারে ব্যবহৃত এমএফএস একাউন্ট

ট্রানজেকশন পর্যালোচনায় এর সত্যতা পাওয়া গেছে। আসামিদের পিসিপিআর পর্যবেক্ষণ করে দেখা যায়, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক অপহরণ মামলা ও সাধারণ ডায়েরী রয়েছে। ৫। মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা অনুরোধ করছি, আপনারা কখনো এরকম পরিস্থিতির শিকার হলে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা গ্রহণ করবেন । এছাড়াও, *কারো মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে থানায় জিডি/ মামলা করতে হবে*। *জিডি/ মামলা না করা হলে এবং হারানো মোবাইলে ব্যবহৃত সিম বন্ধ করা না হলে উক্ত সিম থেকে প্রতারক চক্র নতুন করে নগদ, বিকাশ সহ বিভিন্ন এমএফএস একাউন্ট চালু করে অনলাইন প্রতারণা করে থাকতে পারে। এক্ষেত্রে হারানো মোবাইল সিমের মালিক ঘটনায় সরাসরি জড়িত না হয়েও অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে*। ৬। ধৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার ইন্ট এন্ড মিডিয়া অফিসার পক্ষে পরিচালক


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ