ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১১:২২:৪২
ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন ধামরাইয়ে ৭২ ঘণ্টায় তিন বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ৭২ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। টানা তৃতীয় দিনেও দাঁড়িয়ে থাকা পোশাকশ্রমিক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার আফাজ উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে নাশকতামূলক ঘটনা বলে ধারণা করছেন স্থানীয়রা। টানা তিন রাতে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। শুক্রবার ভোরে ধামরাই থানা রোডের পাশে এবং শনিবার ভোরে শ্রীরামপুরে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুর্বৃত্তরা ত্রাস সৃষ্টি করতে তৎপর হয়ে ওঠে। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেয়। জানা গেছে, উপজেলার স্নোটেক্স পোশাক কারখানার শ্রমিকবাহী ডি-লিংক বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮) শরীফবাগ

আফাজউদ্দিন কলেজ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রোববার (৮ নভেম্বর) রাত ৩টার দিকে ওই বাসে অজ্ঞাত ব্যক্তিরা আগুন দেয়। ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতামূলক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বাসটির মালিক জনৈক লুৎফর রহমান বলে জানা গেছে। এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাজমুল হুদা খান গণমাধ্যমকে জানান, টানা তিন রাতে বাসে আগুন দেওয়ার ঘটনা তাদের ভাবিয়ে তুলেছে। পুলিশের টহল টিম আরও বেশি সতর্ক করা হয়েছে। নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ