ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, বেড়েছে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১২:৪২:০৫
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, বেড়েছে কুয়াশা পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে, বেড়েছে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমেছে। সেই সঙ্গে বেড়েছে কুয়াশার প্রকোপ। এতে জেলাজুড়ে শীতের অনুভূতি বাড়ছে।

 

রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হয়। রাতে কম্বল ব্যবহার করতে হচ্ছে। সকালে বাইরে বের হতেও গরম কাপড় পরতে হচ্ছে।

 

এদিকে, রাত ও ভোরে ঠান্ডা বাতাসের কারণে দুর্ভোগে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীরা। তাদের ভাষ্য, রাতে ও সকালে যানবাহন চালানোর সময় ঠান্ডা বাতাসে বেশ কষ্ট হচ্ছে। এ কারণে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় জ্যাকেটসহ গরম পোশাক ব্যবহার করতে হচ্ছে।

 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 

জিতেন্দ্রনাথ রায় আরও জানান, আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এতে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ