অ'সু'স্থ বাটলার, সিঙ্গাপুরে ঋতুপর্ণাদের কোচ কে থাকবেন?
অসুস্থ বাটলার, সিঙ্গাপুরে ঋতুপর্ণাদের কোচ কে থাকবেন?
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে প্রথম সপ্তাহে বাংলাদেশ নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে। নারী ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার শারীরিকভাবে অসুস্থ। তাই সিঙ্গাপুরে ঋতুপর্ণাদের কোচ কে হবেন এ নিয়ে সংকট তৈরি হয়েছে। পিটার বাটলারের লিভারে সমস্যা ধরা পড়েছে। বাংলাদেশ নারী ফুটবল দল সংশ্লিষ্টদের তথ্য, বেশ দুরারোগ্য রোগই দেখা দিয়েছে। বাটলারকে সার্জারির মধ্যে যেতে হবে। সার্জারি থেকে মাঠে ফেরা বেশ সময় সাপেক্ষ বিষয়। ফলে ডিসেম্বরে সিঙ্গাপুরে বাংলাদেশ দলের ম্যাচ পরিচালনায় তার উপস্থিত থাকা অনেকটাই কঠিন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘বাটলার অসুস্থতার জন্য ইংল্যান্ড রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তার থাকা সম্ভব নয়। এই সময়ে ট্যাকনিক্যাল ডাইরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। সেই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’ পিটার বাটলারের সঙ্গে বাফুফের চু্ক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। এবার বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের মূল রাউন্ডে খেলেছে। তবে সাফ ফুটবলে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। এশিয়ান গেমসেও ভালো পারফরম্যান্স করতে পারেনি। সব
মিলিয়ে বাটলারের পারফরম্যান্স অনেকটাই প্রশ্নবিদ্ধ। এরপরও শারীরিক অসুস্থতা যোগ হওয়ায় বাটলারের বাংলাদেশ অধ্যায় কি সমাপ্ত? এমন প্রশ্নের উত্তরে কিরণ বলেন, ‘বাটলারের সঙ্গে ফেডারেশনের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। সিঙ্গাপুর ম্যাচে হয়তো অন্য কাউকে দায়িত্ব দেয়া হতে পারে। এরপর ফেডারেশন পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
সিঙ্গাপুরে দু’টি প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ নারী ফুটবল দল চট্টগ্রামে অনুশীলন করছে। সেখান থেকে আগামী সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে। সাফ টুর্নামেন্ট শেষ হলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে পারেন আফিদারা। নারী ফুটবল দলে এখন অনুশীলন করাচ্ছেন আবুল হোসেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স