ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২০ দিনেও বাড়ি ফেরেননি অপহৃত জেলে মুকুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৯:২৭:৪৭
তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২০ দিনেও বাড়ি ফেরেননি অপহৃত জেলে মুকুল তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে ২০ দিনেও বাড়ি ফেরেননি অপহৃত জেলে মুকুল

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের বনদস্যু আমির আলী বাহিনীর হাতে অপহৃত জেলে মুকুল হোসেন (৩৫) মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দেওয়ার ২০ দিন পরও বাড়ি ফেরেননি। মুকুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সব্দুল মালির ছেলে। 

 

ফিরে আসা জেলে শফি গাজী ও রাজ্জাক গাজী জানান, গত ১০ অক্টোবর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। পরে ১৮ অক্টোবর বিকেলে গভীর সুন্দরবনের বঙ্গোপসাগর-সংলগ্ন জলঘাটা পাগলাচর এলাকায় মাছ ধরার সময় বনদস্যু আমির আলী বাহিনী অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। এ সময় মুকুল হোসেনকে আটকে রেখে অন্য জেলেদের ছেড়ে দেওয়া হয়। মুকুলকে মুক্তি দিতে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে বনদস্যুরা। 

 

পরে পারিবারিকভাবে দেনদরবারের মাধ্যমে বিকাশে ৩ লাখ টাকা মুক্তিপণ পরিশোধ করা হয়। তবে ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও জেলে মুকুল হোসেনকে মুক্তি দেয়নি বনদস্যু আমির আলী বাহিনী। ছেলের মুক্তির জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তার বাবা সব্দুল মালি।

 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ