মিরপুরে মহিলা মেম্বারের ওপর হা'ম'লা'র অ'ভি'যো'গে মা'ম'লা দায়ের, আ'সা'মী গ্রে'ফ'তা'রে'র দাবিতে সংবাদ সম্মেলন
মিরপুরে মহিলা মেম্বারের ওপর হা'ম'লা'র অ'ভি'যো'গে মা'ম'লা দায়ের, আ'সা'মী গ্রে'ফ'তা'রে'র দাবিতে সংবাদ সম্মেলন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা খাতুনের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং আসামী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা খাতুনের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ
সম্মেলনে তিনি মামলার প্রধান আসামিদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। সংবাদ সম্মেলনে রেশমা খাতুন অভিযোগ করেন, চিথলিয়া ইউনিয়নের আক্তার মোল্লার ছেলে রতন মোল্লাকে ১ নম্বর এবং তাঁর ছেলে লিখন মোল্লাকে ২ নম্বর আসামি করে মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছে না। তিনি অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ১ ও ২ নম্বর আসামিসহ অন্যান্যরা তাঁর ওপর হামলা ও নানা ধরনের হুমকি প্রদর্শন করেন। এ ঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়ের করা হলেও
আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এঘটনায় একটি মামলা হয়েছে, আসামীদের ধরতে কাজ করছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স