নারীর পরিচয় অ'প'রা'ধী নয়, সম্মানের—ইয়াবা ব্যবসায় জড়ানোর অ'ভি'যো'গে নারী গ্রে'প্তা'র!
নারীর পরিচয় অ'প'রা'ধী নয়, সম্মানের—ইয়াবা ব্যবসায় জড়ানোর অ'ভি'যো'গে নারী গ্রে'প্তা'র!
নিজস্ব প্রতিবেদক
পৃথিবীতে বৈধভাবে উপার্জনের কত পথ রয়েছে! সংসার সামলানো, রান্নাবান্না, সন্তানদের লালন-পালন, কাপড়চোপড় ধোয়া কিংবা ছোট-বড় কোনো বৈধ ব্যবসা—কাজের তো অভাব নেই। তাহলে ইয়াবার মতো ভয়ংকর মাদক ব্যবসায় জড়ানোর প্রয়োজন কী? যে মাদক একটি পরিবারকে ধ্বংস করে, যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, সেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাদক ব্যবসায়ী নারী হোক কিংবা পুরুষ—আইনের চোখে সবাই সমান।
অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া উচিত নয়। ছবির নারী শিউলি বেগম (৪০)। গতকাল গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার শিউলি বেগম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের
ভগবানপুর গ্রামের টিটু মিয়ার স্ত্রী। প্রশ্ন একটাই—অর্থ উপার্জনের বৈধ পথ থাকতে মাদকের মতো ধ্বংসাত্মক অপরাধের পথে কেন? মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স