গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ,উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, সদস্যসচিব আলতাব খান, গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব হোসেন মুন্সি।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসব মূল্যবোধ ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের একপর্যায়ে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স