ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে শিল্পকলা একাডেমিতে বিকশিত হচ্ছে নতুন প্রতিভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১৪:১১:৩৪
মির্জাগঞ্জে শিল্পকলা একাডেমিতে বিকশিত হচ্ছে নতুন প্রতিভা মির্জাগঞ্জে শিল্পকলা একাডেমিতে বিকশিত হচ্ছে নতুন প্রতিভা
ডি কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি। উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানে শিশু-কিশোরসহ আগ্রহী শিক্ষার্থীদের জন্য সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। শিল্পকলা একাডেমিতে সংগীত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বাবু বঙ্কিম চন্দ্র হাওলাদার। তাঁর পাশাপাশি আরও কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাঁদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত সংগীত ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, সৃজনশীল মনন গঠন এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিয়মিত সাংস্কৃতিক চর্চা নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। অভিভাবকেরা তাঁদের সন্তানদের সংগীত ও সাংস্কৃতিক শিক্ষায় আগ্রহী করে তুলতে মির্জাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমিতে যোগাযোগ করতে পারেন। প্রশিক্ষণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের মোবাইল নম্বর: ০১৭১৫৬১৩৯৯৫। স্থানীয় পর্যায়ে সংগীত ও সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হওয়ায় আগ্রহী শিশু-কিশোর ও শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে উপকৃত হওয়ার সুযোগ পাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ