ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের কুখ্যাত ডা'কা'ত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১২:৪৫:১৫
সুন্দরবনের কুখ্যাত ডা'কা'ত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল সুন্দরবনের কুখ্যাত ডা'কা'ত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল
নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ২৩:০০ ঘটিকার সময় এসআরবি-৬, স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন

সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী, পিতা-মৃত কেরামত আলী, ঠিকানা: পদ্মপুকুর, শ্যামনগর, সাতক্ষীরাকে গ্রেফতার করে। ৩। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ