ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরি’ শব্দের জন্ম যেভাবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১১:৪০:৫১
‘সরি’ শব্দের জন্ম যেভাবে ‘সরি’ শব্দের জন্ম যেভাবে

নিজস্ব প্রতিবেদক

কাউকে কষ্ট দিলে, ভুল করলে কিংবা কারো কাছে দুঃখ প্রকাশ করতে আমরা সহজেই বলে ফেলি 'সরি'। ছোট্ট এই শব্দটি আমাদের দৈনন্দিন জীবনে এতটাই পরিচিত যে, এর পেছনের ইতিহাস নিয়ে খুব কম মানুষই ভাবেন। অথচ একসময় 'সরি' শব্দের অর্থ ক্ষমা চাওয়া ছিল না।

 

ইংরেজি 'সরি' শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি শব্দ 'Sarig' থেকে। তখন এর অর্থ ছিল দুঃখিত, ব্যথিত কিংবা মানসিকভাবে কষ্ট পাওয়া। অর্থাৎ, শব্দটি মূলত নিজের মনের যন্ত্রণা ও বেদনা প্রকাশের জন্য ব্যবহৃত হতো। এর সঙ্গে ইংরেজি 'Sore' শব্দেরও ভাষাগত সম্পর্ক রয়েছে, যার অর্থ ব্যথা বা যন্ত্রণা।

 

সময়ের সঙ্গে শব্দটির অর্থ বদলাতে থাকে। দ্বাদশ শতকের দিকে এটি অনুশোচনা ও অপরাধবোধ প্রকাশের অর্থে ব্যবহৃত হতে শুরু করে। ধীরে ধীরে অন্যের কষ্টে সমবেদনা জানানো এবং নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার ভাষা হয়ে ওঠে 'সরি'।

 

অনলাইন ব্যুৎপত্তি অভিধান Etymonline-এর তথ্য অনুযায়ী, 'I am sony' না বলে শুধু 'Sorry' ব্যবহার করে ক্ষমা চাওয়ার প্রচলন শুরু হয় ১৮৩৪ সালের দিকে। এভাবেই নিজের দুঃখ প্রকাশের একটি শব্দ একসময় অন্যের কাছে ক্ষমা চাওয়ার সর্বজনীন ভাষায় পরিণত হয়।









 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ