ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১১:৩৪:৪৩
ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন ছাত্রীদের কাছে ইভটিজিং-এর শিকার হওয়ার অজানা গল্প শোনালেন অমিতাভ বচ্চন

নিজস্ব প্রতিবেদক

বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ খ্যাত শাহেনশাহ অমিতাভ বচ্চনও একসময় কলেজ ছাত্রীদের হেনস্থার মুখে পড়েছিলেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর বিশেষ পর্বে উপস্থিত হয়ে নিজের জীবনের এই অজানা অধ্যায় উম্মোচন করেছেন বিগ বি। মঞ্চে অতিথি হিসেবে সেসময় উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ঠিক কী ঘটেছিল সেদিন, যার কারণে পরবর্তীতে নারীদের মনস্তত্ত্ব বুঝতে পেরেছিলেন এই কিংবদন্তি-তা নিয়েই অভিনেতার এই বিশেষ স্মৃতিচারণ।

 

কলেজের ছাত্রীদের হাতে ইভটিজিং-এর শিকার হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অমিতাভ জানান, সেই ঘটনাটিই তাকে শিখিয়েছিল কোনো নারী যখন রাস্তায় এই ধরণের কটূক্তির শিকার হন, তখন তার মনে ঠিক কেমন অনুভূতি হয়।

 

কেবিসি-র মঞ্চে বেশ গম্ভীর সুরেই অমিতাভ বচ্চন সেই পুরোনো দিনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি আপনাদের একটা গম্ভীর কথা বলতে চাই... প্রথমবার যেদিন আমরা মিরাণ্ডা হাউসে ঢুকলাম, হোস্টেলের ব্যালকনিতে বসে থাকা সমস্ত মেয়েরা একযোগে বলে উঠল ‘আয়ে হায়ে কী চলন!’

 

অমিতাভ যোগ করেন, ‘ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম, যখন কোনও নারীর সঙ্গে এই ধরনের ইভটিজিং হয়, তখন তার হৃদয়ে কী ঘটে। কারণ নিজের ওপর না ঘটলে কেউ সেটা অনুধাবন করতে পারে না। মিরাণ্ডা হাউসে পা দেওয়ার পর যখন ওটা শুনলাম, তখন আমি বুঝতেই পারছিলাম না কী করব…’।

 

কথাটি শুনে মাধুরী দীক্ষিত হেসে কৌতুহল প্রকাশ করে জিজ্ঞেস করেন যে, তারপর তারা কী করেছিলেন? উত্তরে স্বভাবসিদ্ধ রসিকতায় অমিতাভ বলেন, ‘পালিয়ে গিয়েছিলাম, আর কী করব!’








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ