ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ৫ জন গ্রে'ফ'তা'র, মা'দ'ক'দ্র'ব্য'স'হ প্রাইভেটকার ও সাড়ে ৫ লাখ টাকা জ'ব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ২৩:৫৪:৩০
সোনারগাঁয়ে মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ৫ জন গ্রে'ফ'তা'র, মা'দ'ক'দ্র'ব্য'স'হ প্রাইভেটকার ও সাড়ে ৫ লাখ টাকা জ'ব্দ সোনারগাঁয়ে মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ৫ জন গ্রে'ফ'তা'র, মা'দ'ক'দ্র'ব্য'স'হ প্রাইভেটকার ও সাড়ে ৫ লাখ টাকা জ'ব্দ
স্টাফ রিপোর্টার:

তাওলাদ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায়

সোনারগাঁ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে ৫ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, সোনারগাঁ থানাধীন তলতলা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে শহিদুল্লাহর বাড়ির সামনে ইটের রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার ইব্রাহীম (৩৪), কোনাবো এলাকার মো. রাজু (৩৫), ফেনীর ফুলগাজী থানার বন্দবাড়ী এলাকার মো. আলম হোসেন (৩৪), নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকার মো. নাসিম (৩৮) এবং চাঁনপুর এলাকার শহিদুল ইসলাম (৩৮)। অভিযানে তাদের হেফাজত থেকে পাঁচ বোতল MAKDRYL, দুই ক্যান MAXIMUS X-STRONG BEER, একটি সাদা রঙের ২০১৫ মডেলের Honda Vezel প্রাইভেটকার এবং একটি কফি রঙের রেক্সিনের ব্যাগে রাখা নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। স্টাফ রিপোর্টার: তাওলাদ হোসেন


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ