ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পি'টি'য়ে হ'ত্যা'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ২২:১২:৪১
গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পি'টি'য়ে হ'ত্যা'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পি'টি'য়ে হ'ত্যা'র ঘটনায় দায়েরকৃত মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। ২। গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্ব নিয়ে একাব্বর আলী নামের একজনকে পিটিয়ে হত্যার মামলায় মোঃ নিরাশা আকন্দ (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ০৬ নভেম্বর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ থানাধীন কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে এবং মামলার ০২ নং এজাহারনামীয় আসামি। ৩। মামলার এজাহার হতে জানা যায় যে, ভুক্তভোগী একাব্বর আলী চরিতাবাড়ি আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত ০৫ জুন বেলা ১১ টায় ভুক্তভোগী একাব্বর আলী তার নিজ বাসায় একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে কানি চরিতাবাড়ী গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ভুক্তভোগী একাব্বর আলীকে আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করে। মারধরের ফলে ভুক্তভোগী অজ্ঞান হয়ে গেলে আসামিরা তাকে মৃত ভেবে একটি বাঁশ বাগানে ফেলে রেখে যায়। পরবর্তীতে ভুক্তভোগীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী একাব্বর আলী মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে গত ০২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭)। ৪। মামলা দায়েরের পরে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা এবং সিপিএসসি,

এসআরবি-১৩, রংপুর এর যৌথ আভিযানিক দল লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন আরাজী শেকসেন্দর গ্রামে ধৃত আসামির মামা শ্বশুর মোঃ জয়নাল আবেদীন এর বাড়ীতে অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার একাব্বর আলী হত্যা মামলার আসামি মোঃ নিরাশা আকন্দকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। .

..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ