খুকৃবি প্রতিনিধি
খুকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের ‘সাদা দল’-এর নতুন কমিটি গঠন, সভাপতি হাফিজুর ও সম্পাদক উজ্জ্বল
খুকৃবিতে বিএনপিপন্থী শিক্ষকদের ‘সাদা দল’-এর নতুন কমিটি গঠন, সভাপতি হাফিজুর ও সম্পাদক উজ্জ্বল
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ড. মোঃ হাফিজুর রহমানকে সভাপতি এবং ডাঃ মোঃ উজ্জ্বল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সয়েল সায়েন্স বিভাগের মোঃ জোনায়েত ও এগ্রিকালচারাল ইকোনোমিক্স বিভাগের মোঃ জহুরুল ইসলাম (সহ-সভাপতি); অ্যাকুয়াকালচার বিভাগের মোঃ জাহিদ হোসেন ও ফাতেমা জাহান (সহ-সাধারণ সম্পাদক)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোঃ আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের সৌমিক মজুমদার এবং কোষাধ্যক্ষ হিসেবে এনিম্যাল সায়েন্স বিভাগের ডাঃ ফৌজিয়া বাহার দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন ড. মোছাঃ ওয়াহেদা রহমান আনসারী, আনিকা আহমেদ, নিলুফা ইয়াসমিন পলি, সালমা খাতুন, ইসমত জেরিন, ডাঃ মোছাঃ মাহমুদা খাতুন, ডাঃ শাওলিন ফেরদৌস, ডাঃ নাজমীন সুলতানা রুনা, ডাঃ মোছাঃ আশরাফি সিদ্দিকা, ইসরাত জাহান হেরিন, ডাঃ মোঃ আসাদুজ্জামান লাভলু, ডাঃ মোঃ শহীদুল্লাহ, ডাঃ সোলেমা আক্তার শান্তা, ফাহমিদা আক্তার জলি, মাহবুবা আক্তার মিশু, জান্নাতুল ফেরদৌস সিফাত এবং জাহরুল জান্নাত পিয়া।
সব মিলিয়ে ২৬ জন শিক্ষককে নিয়ে সংগঠনটির নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : MD RAJIBUL HOSAIN TANIM
কমেন্ট বক্স