ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ১৩:১০:২৪
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর : মীর হেলাল আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর : মীর হেলাল
নিজস্ব প্রতিবেদক

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে তাদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) কার্যালয়ের শায়েস্তা খানম হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে টিসিজেএ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি ও সম্মাননা তুলে দেন প্রতিমন্ত্রী। মীর হেলাল বলেন, শিক্ষাই একটি জাতির উন্নতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।

তাহলেই তারা সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে টিসিজেএর উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যদেরও অনুপ্রাণিত করবে। ভিডিও সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, নানা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করেন ভিডিও সাংবাদিকেরা। মানুষের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নেও তাদের অবদান রয়েছে। টিসিজেএর সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন। এতে আরও বক্তব্য দেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, যুবদলের সহসভাপতি মো. ইকবাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের উপকমিশনার লায়ন সালাউদ্দিন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আমিনুল ইসলাম আমিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান আসিফ চৌধুরী, নাগরিক হাসপাতাল ও নাগরিক হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম, টিসিজেএর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং সংগঠনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব। অনুষ্ঠানে টিসিজেএর সহসভাপতি সঞ্জীব দে বাবু, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, জহিরুল ইসলাম ও মোহাম্মদ নাজিম উদ্দিনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এসএসসি উত্তীর্ণ টিসিজেএর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিবের মেয়ে সানজা

তাবাসসুম সুহানা, এইচএসসি উত্তীর্ণ সদস্য শীতল মল্লিকের সন্তান ঋষিকেশ মল্লিক এবং দৃষ্টিপ্রতিবন্ধী কৃতী শিক্ষার্থী মিনহাজ উদ্দিন, রূপসা খানম ও খায়রুল ইসলামের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন প্রতিমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ