কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ
কাতারে জুড়ী উপজেলা প্রবাসীদের বাৎসরিক বনভোজন ও মিলনমেলা আজ
এস এম জালাল উদদীনঃ
কাতারে বসবাসরত মৌলভীবাজারের জুড়ী উপজেলার প্রবাসীদের নিয়ে আজ শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের বাৎসরিক বনভোজন ও আনন্দঘন মিলনমেলা। প্রবাসের কর্মব্যস্ত জীবনে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়েছে। জুড়ী উপজেলা বৃহত্তর কাতার প্রবাসীদের উদ্যোগে কাতারের মদিনা খলিফা নর্থ এলাকার আল-হামাম পার্কে শুক্রবার বাদ জুমা এ বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন ধরনের খেলাধুলা, আনন্দ-উল্লাস, পুরস্কার বিতরণ, গল্প-আড্ডা ও বিনোদনমূলক নানা আয়োজন। এতে কাতারে বসবাসরত জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার প্রবাসীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়েও অনুষ্ঠানে যোগ দেবেন। ফলে আয়োজনটি পরিণত হবে প্রবাসীদের এক প্রাণবন্ত পারিবারিক মিলনমেলায়। আয়োজকরা জানান, প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা এবং নতুন প্রজন্মের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সবার সম্মিলিত প্রচেষ্টা, সুন্দর শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এবারের বনভোজন একটি স্মরণীয় আয়োজনে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ আয়োজনের সঙ্গে
সংশ্লিষ্ট আয়োজকরা হলেন রিয়াজ উদ্দিন, ফখরুল ইসলাম, শাহিন আহমদ, মো. জালাল উদ্দীন ও মো. রায়েল উদ্দিন। এদিকে আয়োজক মো. জালাল উদ্দীন বলেন, জুড়ী উপজেলা বৃহত্তর কাতার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের বাৎসরিক বনভোজন সফল ও সার্থক হোক। সবার সম্মিলিত প্রচেষ্টা, সুন্দর শৃঙ্খলা ও আনন্দের মধ্য দিয়ে এ আয়োজন একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বনভোজনের সর্বাঙ্গীণ সাফল্য
কামনা করে কাতারে বসবাসরত জুড়ীর সকল প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। প্রবাসের মাটিতে নিজ এলাকার মানুষের এমন মিলনমেলা পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স