ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাকার মেশিন’ হারাল পর্তুগাল, রোনালদোর অবসরের ধাক্কা লাগবে কতটা?

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ১৩:২০:০৪
টাকার মেশিন’ হারাল পর্তুগাল, রোনালদোর অবসরের ধাক্কা লাগবে কতটা? টাকার মেশিন’ হারাল পর্তুগাল, রোনালদোর অবসরের ধাক্কা লাগবে কতটা?
নিজস্ব প্রতিবেদক

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর পর্তুগালকে একজন বিশ্বমানের ফরোয়ার্ডকে হারানোর চেয়েও বড় ক্ষতির মুখে ফেলেছে। এটা এমন এক বাণিজ্যিক ভূমিকম্প তৈরি করেছে, যা পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ভিত কাঁপিয়ে দিয়েছে। তারা তাদের সবচেয়ে বড় ব্যক্তিগত বিনিয়োগ সম্পদকে হারিয়েছে। বিজ্ঞাপন ক্রীড়া বাজার বিশেষজ্ঞ ড্যানিয়েল সা, তিনি পোর্তোর পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক। তিনি ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্লেষণ করেছেন। তিনি স্প্যানিশ এজেন্সি ‘ইএফই’-কে বলেছেন, পর্তুগাল কেবল তার এই পণ্যকে হারায়নি, তাদের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় ব্যক্তিগত সম্পদকে হারিয়েছে।

সা স্পষ্টভাষী ছিলেন, ‘জাতীয় দলের আন্তর্জাতিক প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্র্যান্ডের গুরুত্ব অসাধারণ এবং স্বল্প মেয়াদে অন্য কোনো পর্তুগিজ খেলোয়াড়ের পক্ষে এর অনুকরণ করা কঠিন। পর্তুগাল শুধু একজন অসাধারণ খেলোয়াড়কেই হারাচ্ছে না, বরং পর্তুগালের বাণিজ্যিক ব্র্যান্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রচারককেও হারাচ্ছে।’ পরিসংখ্যান তার পক্ষেই কথা বলছে। ২০২৫ সালে তার প্রতিষ্ঠানের করা এক সমীক্ষায় দেখা গেছে, বাজারে কেবল সিআরসেভেন ব্র্যান্ডের মূল্য ৮৫ কোটি ইউরো, ২০২০ সালের তুলনায় ৩২৫ শতাংশ বেশি। ক্রীড়াঙ্গনে জনপ্রিয়তার সূচকে রোনালদোর স্কোর একশতে ৮৮। এক বিলিয়ন ফলোয়ারের বাধা অতিক্রম করে তিনি নিজেই একজন বৈশ্বিক যোগাযোগের প্ল্যাটফর্ম হয়ে উঠেছেন। বিজ্ঞাপন কিন্তু সা-র মতে, তাৎক্ষণিকভাবে এটি ফেডারেশনের ওপর প্রভাব ফেলবে না। রাজস্বের ওপর নির্ভর করবে এর প্রভাব। কারণ বর্তমান স্পন্সরশিপ চুক্তিগুলো অবকাঠামোগতভাবে ভুগবে না। কারণ কোম্পানিগুলো জাতীয় দল ও প্রতিষ্ঠান হিসেবে ফেডারেশনের স্বত্বের সঙ্গে চুক্তি করে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়ের সঙ্গে নয়। বড় টুর্নামেন্টগুলোতে পর্তুগালের নিয়মিত উপস্থিতি ও তাদের অন্য বিশ্ব তারকারা সেই আবেদন বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন, ‘একটা প্রভাব পড়বে। কিন্তু এখনই বলা ঠিক হবে না যে ফেডারেশনের রাজস্বতে বড় ধরনের ধস নামাতে যাচ্ছে তার অবসর, সেটা প্রমাণ করতে উপাত্ত লাগবে।’ সা-এর মতে, দুটি আসল দুর্বলতা চোখে পড়ে: পণ্যের বিক্রি এবং আন্তর্জাতিক চাহিদা। রোনালদোর সাথে যুক্ত ৭ নম্বর জার্সিটি একটি বৈশ্বিক সম্পদে পরিণত হয়েছে, যা রাতারাতি

কেউ প্রতিস্থাপন করতে পারবে না। পর্তুগালের অভ্যন্তরে টিকিট বিক্রিতে সামান্যই প্রভাব পড়বে, কারণ জাতীয় দলের সাথে ভক্তদের বন্ধন যেকোনো ব্যক্তির চেয়েও গভীর। বিদেশে ব্যাপারটা ছিল ভিন্ন। শুধুমাত্র রোনালদোর উপস্থিতিই চাহিদা তৈরি করতে এবং বাণিজ্যিক মূল্য বাড়িয়ে তুলতে যথেষ্ট ছিল।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ